গাইবান্ধা ও রংপুরে র্যাবের পৃথক অভিযান হেরোইনসহ গ...
রোববার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মধ্যপাড়া গ্রামে অভিযান চালায় র্যাব-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধার একটি আভিযানিক দল। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মো. আতাওয়ার আলীর বাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে মো. গোলাম আজম প্রধান (২২) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে বিশেষ কায়দায় রাখা ৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।